যুক্তরাষ্ট্র থেকে সিলেট ফিরেই কারাগারে বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

যুক্তরাষ্ট্র থেকে সিলেটে ফিরেই কারাগারে যেতে হয়েছে এক বিএনপি নেতাকে। মোস্তাকুর রহমান রুমন নামের ওই বিএনপি নেতা মঙ্গলবার দুপুরে একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মোস্তাকুর রহমান রুমন আমেরিকা প্রবাসী। তিনি সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

আদালত সূত্র জানায়, রুমনের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights