যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি এখনও অনেক দূরে: ইরান

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রকে একটি চুক্তিতে পৌছাঁনোর আগে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করেন।

গালিবফ বলেন, “আলোচনায় কিছু বিষয়ে ঐক্যমত্য তৈরি হলেও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে এখনও কোনও সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। আমরা একটি চূড়ান্ত চুক্তি থেকে এখনও অনেক দূরে রয়েছি।”

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বজায় রাখায় ‘বারবার আস্থাভঙ্গের’ কারণ দেখিয়ে ইরান শনিবার আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

এর আগে, ইরান জলপথ দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য জাহাজগুলোকে মাশুল দেওয়ার ওপর জোর দিয়েছিল। ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “যে জাহাজগুলো মাশুল দেবে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।”

হরমুজ প্রণালী নিয়ে ইরানের এই কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে আরও জটিল করে তুলেছে। তবে গালিবাফ বিষয়টিকে তেহরানের জন্য একটি কৌশলগত বিজয় হিসেবে দেখছেন।

তিনি বলেন, “আমরা শত্রুকে পুরোপুরি ধ্বংস করে দেইনি- তাদের এখনও অর্থ ও অস্ত্র রয়েছে। কিন্তু কৌশলগতভাবে আমাদের সামনে তারা পরাজিত হয়েছে।” সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights