যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক
ইরান যুদ্ধ চায় না, তবে কোনো দেশ বা শক্তি আগ্রাসন চালালে তার বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শনিবার উন্নয়ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনো যুদ্ধ শুরু করে না এবং আমরা যুদ্ধকেও স্বাগত জানাই না। তবে যেকোনো আগ্রাসীর বিরুদ্ধে আমরা দৃঢ়তার সঙ্গে দাঁড়াব।”

তিনি আরও বলেন, “যে জাতি সর্বশক্তি ও দৃঢ় সংকল্প নিয়ে দাঁড়িয়ে থাকে, তাকে কোনো শক্তিই আত্মসমর্পণে বাধ্য করতে পারে না।”

কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকা সত্ত্বেও ইরান হুমকির কাছে নত হবে না বলেও জানান পেজেশকিয়ান। দেশের অবস্থানকে শক্তিশালী করতে জনগণের সমর্থন, সরকারি কর্মকর্তাদের ভূমিকা এবং সশস্ত্র বাহিনীর অবদান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি বলেন, দেশের সমস্যা মোকাবিলায় জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, মিডল ইস্ট আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights