যুদ্ধাপরাধ মামলার আসামি আটক

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
যুদ্ধাপরাধ মামলার আসামি জিয়াউল হক বদরুকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে তাকে আটক করা হয়।

তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের রবিরমারা গ্রামের বাসিন্দা ও ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হারুন অর রশীদের পুত্র।

জানা যায়, ১৯৭১-এ সুতারকান্দি চকগদাধর এলাকায় যে গণহত্যা সংঘটিত হয়েছিল বদরু ওই গণহত্যা মামলার আসামি। ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ও ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি রুহুল আমিন বদরুকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। বদরু বর্তমানে জেল হাজতে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights