যুবককে হত্যার অভিযোগে দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সুজন মিয়া এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন উপজেলার কুসুমপুরা ইউনিয়নের জয়নাল হাবিবের ছেলে রায়হান হাবিব (১৯) ও একই এলাকার মৃত আবু বক্করের ছেলে আবু সাঈদ (২৫)। বুধবার উপজেলার শান্তির হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, চোর সন্দেহে পিটিয়ে সুজন মিয়া নামের এক যুবককে হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজনকে হত্যার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

গত ১ অক্টোবর মঙ্গলবার ভোরে উপজেলার শান্তিরহাট এলাকায় চোর সন্দেহে পিটিয়ে সুজন মিয়া নামের এক যুবককে হত্যা করা হয়। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পিতা কবির হোসেন বুধবার পটিয়া থানায় একটি হত্যা মামরা দায়ের করেন। সুজন মিয়া কুমিল্লার মুরাদনগর এলাকার কবির হোসেনের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights