যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে হাসান মিয়া (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর আখড়াপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসান মিয়া ওই এলাকার আল-আমিন মিয়ার ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন জানা গেছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, হাসান মিয়া পেশায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। ঢাকায় এ কাজ করা অবস্থায় শারিরীক ভাবে অসুস্থ হয়ে ৭ মাস আগে বাড়ি ফিরেন। এর দুই মাস পর বিয়ে করেন। এ বিয়ের তিন সপ্তাহ পরেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন হাসান আলী। এ অবস্থায় তাকে তালাক দিয়ে চলেন যান স্ত্রী। তখন থেকে আরও অসুস্থ হন হাসান আলী। এরই একপর্যায়ে শনিবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে পরিবারের অজান্তে ঘরের তীরের সঙ্গে গালায় গামছা পেঁচিয়ে ফাঁস নিয়ে আতœহত্যা করেন হাসান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পুলিশ ফিরে আসলে বিস্তারিত বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights