যে কারণে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে সরানোর ঘোষণা জেলেনস্কির

অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, প্রতিরক্ষামন্ত্রীর পদ পরিবর্তন করতে যাচ্ছেন তিনি এবং এই পদটির জন্য বর্তমানে ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৩৪ বছর বয়সি মিখাইলো ফেদোরভকে প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি।

শুক্রবার (২ জানুয়ারি) জেলেনস্কি তার দৈনিক ভাষণে বলেন, ‘আমি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। আমি নতুন ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রীর পদ প্রস্তাব করেছি মিখাইলো ফেদোরভকে।’

একইদিনে ইউক্রেনের নতুন চিফ অব স্টাফ হিসেবে কিরিলো বুদানভের নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুদানভ এত দিন সামরিক গোয়েন্দা বাহিনীর (জিইউআর) প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘নিরাপত্তার বিষয়বলি এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর উন্নয়নে এখন ইউক্রেনকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। সেই সঙ্গে কূটনৈতিক আলোচনার পথও এগিয়ে নিতে হবে। রাষ্ট্রের এসব দায়িত্ব বাস্তবায়নে কাজ করবে প্রেসিডেন্টের দপ্তর।’

নতুন চিফ অব স্টাফের বিষয়ে জেলেনস্কি আরও লেখেন, ‘এসব ক্ষেত্রে কিরিলো বুদানভের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। রাষ্ট্রের এসব বিষয়ে লক্ষ্য অর্জনে সক্ষমতা আছে তার।’ সূত্র: দ্য হিন্দু, আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights