যে কারণে বিমান বাহিনীর হাজার সদস্যকে বহিষ্কারে হুমকি দিল ইসরায়েল

অনলাইন ডেস্ক

বিমান বাহিনীর সদস্যরা গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের দাবিতে লেখা চিঠি থেকে তাদের স্বাক্ষর প্রত্যাহার না করলে পাইলট, অফিসার এবং সেনাসহ ৯৭০ জন কর্মীকে বহিষ্কারের হুমকি দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, ৯৭০ জন বিমান ক্রু সদস্য যাদের মধ্যে কয়েকজন সক্রিয় রিজার্ভ সার্ভিসে ছিলেন, যুদ্ধের বিরোধিতা করেছেন।

এরপর ইসরায়েলি বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তারা রিজার্ভ সদস্যদের ব্যক্তিগত ফোনে তাদের সমর্থন প্রত্যাহার করার আহ্বান জানান। কমান্ডাররা রিজার্ভ সদস্যদের জানিয়েছিলেন, তারা যদি যুদ্ধ বন্ধের দাবিতে অনড় থাকেন, তবে তাদের বরখাস্ত করা হবে।

হুমকির পর মাত্র ২৫ জন স্বাক্ষরকারী তাদের নাম প্রত্যাহার করে নেন। অন্য আটজন তাদের স্বাক্ষর যোগ করার অনুরোধ করেন।

বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তা এবং পাইলটসহ চিঠিতে স্বাক্ষরকারীরা যুক্তি দেন, গাজায় যুদ্ধ রাজনৈতিক স্বার্থে কাজ করে নিরাপত্তা স্বার্থে নয়।

ইসরায়েলিবিরোধী দলের সদস্যরা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন গাজার বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতায় থাকার সুযোগ করে দেওয়া। ইসরায়েলের নিরাপত্তার সাথে এর কোনও সম্পর্ক নেই।

কয়েকদিন আগে, বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল টোমার বার শীর্ষ স্বাক্ষরকারীদের কয়েকজনের সাথে দেখা করেছিলেন। বৈঠকে রিজার্ভ অফিসাররা সমস্ত স্বাক্ষরকারীদের অপসারণের হুমকি দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন। এটিকে একটি আইনি এবং নৈতিক সীমা লঙ্ঘন বলে অভিহিত করেছিলেন। রিজার্ভদের রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার লঙ্ঘন করে বলেও দাবি করছেন তারা।

সূত্র: আনাদোলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights