যে কারণে ভেঙে পড়া উড়োজাহাজটির ডানা’র দিকে নজর বিশেষজ্ঞদের?

অনলাইন ডেস্ক

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যে বোয়িং উড়োজাহাজটি ভেঙে পড়েছে, তার ডানাতে কোনো সমস্যা হয়ে থাকতে পারে বলে বিশেষজ্ঞরা বিবিসিকে জানিয়েছেন। বিবিসি ভেরিফাই একটি ভিডিও বিশ্লেষণ করে দেখেছে যে, উড়োজাহাজটি নেমে আসছে এবং মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটছে।

উড়োজাহাজ চলাচল বিশেষজ্ঞ জেফরি টমাস বলছেন, আমি যখন এই ভিডিওটি দেখছি, তাতে উড়োজাহাজের চাকাসহ নিচের দিক, অর্থাৎ আন্ডারক্যারেজটা তখনও নামানো অথচ ডানার ফ্ল্যাপ গুটিয়ে ছিল। উড়োজাহাজের ডানায় যে ফ্ল্যাপ থাকে, সেগুলো খুলে বা বন্ধ করে আকাশে ওড়া বা মাটিতে নামার সময় উড়োজাহাজের গতি নিয়ন্ত্রণ করা হয়।

টমাসের কথায়, ডানা আর ফ্ল্যাপগুলো একই সমতলে ছিল। আকাশে ওড়ার পরে ওই সামান্য সময়ের মধ্যে এরকমটা খুবই অস্বাভাবিক। তার কথায়, আন্ডারক্যারেজ, অর্থাৎ চাকা সাধারণত ১০-১৫ সেকেন্ডে গুটিয়ে নেওয়া হয়, তবে ফ্ল্যাপগুলো অনেকটা সময় নিয়ে ১০-১৫ মিনিট ধরে গুটিয়ে নেওয়া হয়।

আরেকজন বিশেষজ্ঞ টেরি টোজার বলছেন, এই ভিডিওটি দেখে নিশ্চিত হওয়া যাচ্ছে না, তবে মনে হচ্ছে না যে ফ্ল্যাপগুলো খোলা রয়েছে এবং এটা স্পষ্ট বোঝা যায় যে উড়োজাহাজটি টেক অফ ঠিক মতো করতে পারেনি।

ফ্ল্যাপগুলো যদি ঠিক না থেকে থাকে, তাহলে মানুষের ভুলে সম্ভাবনা থাকে, বলছিলেন প্রাক্তন পাইলট ও বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটির জ্যেষ্ঠ লেকচারার মাকোরআ চান। তবে তিনি এটাও বলছেন, “ভিডিওটির রেজলিউশন এতটাই খারাপ যে এটা নিশ্চিত করে বলা সম্ভব না।

সূত্র : বিবিসি বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights