যে কীর্তি গড়লেন সাকিব

অনলাইন ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নতুন মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

আফগানদের বিপক্ষে নামার আগে তিন সংস্করণে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের মোট রান ছিল ১৩ হাজার ৯৭১। এরমধ্যে টেস্টে ৪৪৫৪, ওয়ানডেতে ৭১৭২ ও টি-টোয়েন্টিতে ২৩৪৫।

সবমিলিয়ে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁতে সাকিবের দরকার ছিল ২৯ রান। বাংলাদেশের ইনিংসে ১৫তম ওভারেই সেই মাইলফলকে পৌঁছান সাকিব।
আন্তর্জাতিক ক্রিকেটে ন্যূনতম ১৪ হাজার রান ও ৬০০ উইকেট পাওয়া প্রথম ক্রিকেটার সাকিব।

অলরাউন্ডারদের মধ্যে তিন সংস্করণে সবচেয়ে বেশি রান দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের। তার রান সংখ্যা ২৫৫৩৪। তবে উইকেট সংখ্যা সংখ্যা ৫৭৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights