যেখানে আওয়ামী লীগ, সেখানেই মাইর : হামিম

অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাজনৈতিক দলগুলোর নেতাদের ওপর আওয়ামী লীগের হয়রানিমূলক আচরণে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও ডাকসুর নির্বাচনে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। যেখানে আওয়ামী লীগ, সেখানেই মাইর দেওয়ার ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি। হামিম সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ছিলেন।

ফেসবুক পোস্টে হামিম বলেন, ‘যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর আজ থেকে…no mercy।’

এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়। এ ঘটনা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights