যেভাবে ফাইনালের ভেন্যুতে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি বিশেষভাবে তৈরি একটি বিলাসবহুল ট্রাঙ্কে করে নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আনা হবে। এই ট্রাঙ্ক তৈরি করেছে ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লুই ভিটঁ।

বিশ্বকাপ ট্রফিটি সাধারণত সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে সংরক্ষিত থাকে। ফাইনালের আগে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সেটি ভেন্যুতে নিয়ে আসা হবে।

বিশেষ ট্রাঙ্কটির সামনে সোনালি রঙের ‘ভি’ প্রতীক ব্যবহার করা হয়েছে, যা বিজয় ও লুই ভিটঁ দুইয়েরই প্রতীক। এতে রয়েছে ব্র্যান্ডটির পরিচিত নকশা, সোনার প্রলেপ দেওয়া ধাতব কর্নার এবং ভেতরে বেইজ রঙের চামড়ার আস্তরণ। এ ছাড়া ফিফা ও লুই ভিটঁর অংশীদারত্বের স্মারক হিসেবে রয়েছে বিশেষ একটি প্যাচ।

এবার নিয়ে টানা পঞ্চম বিশ্বকাপে বিশ্বকাপ ট্রফি বহনের জন্য ট্রাঙ্ক ডিজাইন করল লুই ভিটঁ। এর আগে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও একই দায়িত্ব পালন করেছিল প্রতিষ্ঠানটি।

ফাইনালের আগে এই বিশেষ ট্রাঙ্কে করে বিশ্বকাপ ট্রফির স্টেডিয়ামে আগমনও ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights