যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানালেন এস এস জিলানী

গোপালগঞ্জ প্রতিনিধি

এলাকার উন্নয়নের স্বার্থে যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপি প্রার্থী এস এম জিলানী।

শুক্রবার (২৩ জানুয়ারি) কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের পাল বাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

এস এম জিলানী বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে আপনাদের ভোট দেওয়ার সুযোগ এসেছে। আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। যে সংসদে গিয়ে আপনাদের কথা বলবে, এলাকার উন্নয়নের কথা বলবে। শিক্ষিত ও তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

তিনি আরও বলেন, আপনারা যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট না দেন, তাহলে একটি চক্র ভোট কেটে সিলমেরে আপনাদের ভোট দিয়ে দিবে। আর ভোট কেটে এমপি হলে, সে আপনাদের দরদ বুঝবে না। জনগণের কাছে সেই এমপির কোন জবাবদিহিতা থাকবে না। নির্বাচিত হলে আগামীতে জনগণের কল্যাণে কাজ করে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন এস এম জিলানী।

এসময় কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights