রংপুরে অটো চালকের লাশ উদ্ধার

রংপুরে নিখোঁজের ৪ দিন পরে এক অটো চালকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে নগরীর সুলতান মোড় এলাকায় কামরুল হাসান (৩৫) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। কামরুল হাসান নগরীর উপশহর লাকিপাড়া এলাকার আনোয়ার হোসেনে পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধায় একটি বিয়ের দাওয়াতের কথা বলে কামরুল হাসানের অটো ভাড়া নেন কয়েকজন। এর পর থেকে কামরুল হাসান নিখোঁজ ছিলেন। পরদিন শনিবার তার সন্ধান চেয়ে মেট্রোপলিটন কোতয়ালী থানায় জিডি করা হয়।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, অটো ছিনতাই করতে তাকে ধারালো কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে। খুনিদের শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights