রংপুরে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক রংপুর

পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শুক্রবার নগরীর শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামে বৃক্ষরোপণ ও ফুলের গাছ লাগানো হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুল খালেক সরকার। অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক মো. আনিসুর রহমান আনিস। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক মো. গোলাম রব্বানী, মো. মিলন মিয়া এবং মো. শহিদুল ইসলাম সাজু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক রবি দাশ, বসুন্ধরা শুভসংঘ স্কুল শাখার সমন্বয়ক গোলজার রহমান প্রমুখ।

বক্তব্যে সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন বলেন, “আসুন, আমরা সবাই মিলে গাছ লাগাই, গাছ বাঁচাই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাই।”

তিনি আরও বলেন, “মানবজীবনের অপরিহার্য উপাদান অক্সিজেনের মূল উৎস হলো গাছ। অথচ যথেচ্ছ বৃক্ষনিধনের ফলে অক্সিজেনের যোগান কমে যাচ্ছে, বাড়ছে কার্বন ডাই–অক্সাইডের পরিমাণ। এর ফলে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে এবং মানুষের জীবনধারণ দিন দিন কঠিন হয়ে উঠছে। এ অবস্থা থেকে উত্তরণে আমাদের আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং বৃক্ষনিধন বন্ধ করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights