রংপুরে বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভিড়

ঈদুল আজহার তৃতীয় দিনেও রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে শিশু-কিশোরসহ মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শিশু-কিশোরদের সাথে অভিভাবকদের উপস্থিতিও ছিল লক্ষ্যণীয়। তারা আকাশের মেঘের ঘনঘটাকে উপেক্ষা করে মেতে উঠেছিল ঈদ আনন্দে।

রংপুর মহানগরীর বিনোদন উদ্যান চিড়িয়াখানা, তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘর, চিকলি পার্ক, কালেক্টরেট সুরভি উদ্যান, টাউন হল চত্ত্বরসহ সবস্থানেই দেখা গেছে মানুষের ঢল। একই চিত্র শহর থেকে একটু দূরের ভিন্নজগত, আনন্দনগর, মহিপুরঘাট, কাউনিয়া তিস্তা সড়ক সেতু পয়েন্টেও। ছোট-বড় সব বয়সী মানুষের মাঝে ঈদ উদযাপনের ব্যস্ত রয়েছে বিনোদন কেন্দ্রগুলো। ঈদের দ্বিতীয় সোমবার সকালে রংপুরের কয়েকটি বিনোদন স্পটগুলো ঘুরে এ চিত্র দেখা গেছে।

রংপুর চিড়িয়ারখানার ভিড় ছিল দেখার মত। অনেক অভিভাবক তাদের শিশু সন্তান নিয়ে এসেছেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানায় এসেছেন মাহফুজা শারমিন ঋতু তার মেয়ে নিয়ে। তিনি বলেন, ঈদের পর দিন প্রচন্ড ভিড় থাকায় তিনি দুদিন পরে এসেছেন সময় কাটাতে। তাদের মত অনেক সন্তানসহ এসেছেন চিড়িয়াখানায়। কিশোর-তরুণদের দেখা গেছে, ছোটছোট পিকাআপে করে বিনোদন কেন্দ্রে আসছেন। তবে টিকিটের মূল্য ১০ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করায় অনেকের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
নগরীতে অবস্থিত তাজহাট রাজ বাড়ি ও জাদুঘর। ঈদের পর দিনই এখানে সব মানুষের পদচারণায় মুখর ছিল। ঐতিহ্যবাহি এই বাড়িটি রংপুরের বিনোদনপ্রেমিদের মধ্যে সবচেয়ে আর্কষণীয়। অন্যদিকে রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে রংপুর বেতার কেন্দ্রের কোল ঘেষেই নির্মিত রংপুর সিটি চিকলি পার্ক। সেখানে বিশাল চিকলি বিলের আশপাশ ঘিরে সাজানো হয়েছে শিশু-কিশোরদের আকৃষ্ট করার মতো নানা আয়োজন। বিলের বুকে স্পিডবোর্ড চলছে দ্রুত বেগে এপাশ থেকে ওপাশ। হৈ-হুলোরে মেতে উঠছে সবাই। আর স্পিডবোর্ডের ছুটে চলার বেগে বড় বড় ঢেউ এসে ধাক্কা মারছে বিলের দুই কূলে। ছিটকে আসা জলরাশিতে মজা করছেন ছোট বড় সব মানুষই।

রংপুর চিড়িয়াখানার শিশুপার্কে দলবদ্ধভাবে ঘুরতে আসা একদল তরুণ বলেন, প্রচন্ড গরম তাদের আনন্দ মাটি করতে পারেনি। গরমের মধ্যে বেশ মজাই হয়েছে।

রংপুর চিড়িয়াখানার কিউরেটর আম্বার আলী বলেন, প্রবেশ মূল্য বৃদ্ধির আদেশ দেয় অর্থ মন্ত্রণালয়। গত মাসের ৭ তারিখে আদেশ দিলেও তা ঈদের দিন থেকে কার্যকর করা হয়েছে। টিকিটের মূল্য বৃদ্ধির পরে নতুন করে ইজারা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights