রংপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে যুবলীগ নেতা মোখতারুল ইসলাম বাবুকে (৩৩) কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন সমাবেশ করেছে এলাকাবাসী। রবিবার বিকেলে নগরীর মর্ডাণ মোড়স্থ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘অর্জন’ প্রাঙ্গণে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগরীর মর্ডাণ মোড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোখতারুল ইসলাম বাবু’র সাথে ওই ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি হাসান, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিলনের বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে মর্ডাণের একটি চায়ের দোকানে বাবু’র উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। স্থানীয়রা বাবুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, বাবু’র উপর হামলার ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় মামলা করেছে। আমরা আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত রেখেছি। আশা করছি দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights