রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ফেস্ট উদযাপন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ম্যানেজমেন্ট ফেস্ট উদযাপন করা হয়েছে। বুধবার (০১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২ এ সকাল থেকে বিভিন্ন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই আয়োজন শুরু করা হয়।

দুপুরে ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। পরে ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।

তিনি বলেন, বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত ও নবউদ্ভাবনের জন্য সাফল্যের পথে ধাবিত হচ্ছে। আজ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত ফেস্টে প্রযুক্তি ও নবউদ্ভাবনের সেই প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, অভিনয়, নাটক ও অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে শিক্ষার্থীদের জন্য র‌্যাফেল ড্র এবং পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights