রমজানকে স্বাগত জানিয়ে মহানগর জামায়াতের মিছিল

রমজানের পবিত্রতা রক্ষার দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশাল নগরীতে মিছিল এবং সমাবেশ করা হয়েছে। বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে শুক্রবার বিকেলে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগে হলের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল মহানগরীর নায়েবে আমির মাহমুদ হোসাইন দুলাল।

মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ মাওলানা আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম। মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা জয়নাল আবেদীন, শামীম কবির, জাফর ইকবাল, শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিনসহ মহানগরীর সকল থানা আমির সেক্রেটারি ও ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।
সমাবেশ শেষে টাউন হল চত্ত্বর থেকে মিছিল শুরু হয়ে নগরীর সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার, বাজার রোড, জেলখানার মোড় প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights