রমজানেও বিএনপি মানুষকে নিস্তার দিচ্ছে না : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা কখনো শুনি নাই, দেখিও নাই যে, পবিত্র রমজানের মধ্যে রাজনৈতিক কর্মসূচি দিয়ে কেউ রাস্তায় ব্যারিকেড তৈরি করে পুলিশের সাথে সংঘর্ষ করে। তারা রমজানেও মানুষকে নিস্তার দিচ্ছে না।

রবিবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের (বিএসপি) নেতৃবৃন্দের সাথে বৈঠকে মন্ত্রী বলেন, রমজানেও বিএনপি মানুষকে নিস্তার দিচ্ছে না এবং বিএনপির কর্মসূচি নি:সন্দেহে রমজানের পবিত্রতা নষ্ট করছে।

তিনি বলেন, তারা ইসলামের কথা বলে অথচ রমজানের পবিত্রতা নষ্ট করে কর্মসূচি পালন করছে, যেটি অনভিপ্রেত, দুঃখজনক এবং তাদের সাম্প্রতিক কর্মসূচিগুলো তাদের অপরাজনীতির বহিরপ্রকাশ। ২০১৩, ১৪ ও ১৫ সালে তাদের পেট্রোলবোমা তান্ডব দমনকারী আওয়ামী লীগ জানে কখন কি করতে হয়।
সূত্র : বাসস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights