রাঙামাটিতে হরিণের মাংস-চামড়াসহ আটক এক

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
রাঙামাটির লংগদুতে অভিযান চালিয়ে হরিণের মাংস, চামড়া ও মাথাসহ একজনকে আটক করেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বিন বিভাগ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী।

আটককৃতের নাম মো. সাইদুল ইসলাম (৪৫)।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ সূত্রে জানা যায়, রাঙামাটি লংগদু উপজেলার ভাসন্যা আদম এলাকায় অবৈধভাবে বন্য হরিণ শিকার করেছে স্থানীয় মো. সাইদুল ইসলাম। পরে মাংসগুলো বিক্রি করার জন্য প্রস্তুত করা হচ্ছিল। এমন খবরের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী নির্দেশে ওই এলাকার রাঙ্গীপাড়া ও কাচালং বিট বন বিভাগের কর্মীরা অভিযানে নামে। এ সময় প্রায় ২৫ কেজি হরিণের মাংস, একটি মাথা ও চামড়া উদ্ধার করে তারা। এ সময় হাতেনাতে আটক করা হয় অভিযুক্ত মো. সাইদুল ইসলামকে।

বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, অবৈধভাবে বন্যপ্রাণী নিধন করলে অবশ্যই শাস্তি পেতে হবে। আমরা প্রাথমিকভাবে সব সত্যতা পেয়েছি। তাই তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে তাৎক্ষণিক আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পেরণে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights