রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

অনলাইন ডেস্ক

রাজধানীসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক।

এসব কারণে রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন। বুধবার (১৭ ডিসেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

প্রধান উপদেষ্টার কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিএনপির কর্মসূচি

বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights