রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি

অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

খেলাফত মজলিস

বিকাল ৩টা : জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

জামায়াতের কর্মসূচি

বিকাল ৪টা ৩০ মিনিট : বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন।

ধর্ম উপদেষ্টার কর্মসূচি

সন্ধ্যা ৬টা ৩০ মিনিট : বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওয়াজ মাহফিলে অংশ নেবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights