রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২৯

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রাথমিক পর্যায়ে তাদের পরিচয় জানানো হয়নি।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাজধানীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মিছিলকারীদের গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights