রাজধানীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ১১ হাজার ৮০০ ইয়াবাসহ মো. লিটন (৪২) ও মো. কামরুল হাসান (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ১১ হাজার ৮০০ ইয়াবা ও নগদ ১০ হাজার উদ্ধার করা হয়। গ্রেফতার কামরুলের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি এবং লিটনের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে তারা নিজ হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights