রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–এর আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।”

তালেবুর রহমান আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি বলেন, “বিষয়টি তদন্তাধীন, বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights