রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫৩৯ মামলা

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৩৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এ মামলা করা হয়। এ ছাড়াও ১৫৫ গাড়ি ডাম্পিং ও ৭৯টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights