রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার আসামি দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আদাবর থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আদাবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নবোদয় হাউজিং এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আদাবর থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights