রাজধানীতে দোকানদারদের মারধরে হাসপাতালে ৮ ঢাবি শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাবির অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, ঢাবির অমর একুশে হলের রোবটিকস অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ২য় বর্ষের ছাত্র মাহফুজুর রহমান আলিফ (২১), ফার্মেসি বিভাগের বায়োজিদ (১৯), নাসিফ (১৯), ইতিহাস বিভাগের আজিম মাহমুদ তৌহিদসহ (২০) সিফাতুল ইসলাম (২০), আজহা (১৯), মাহিন (১৮) ও জুনায়েদ (২০)।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ৮ জনের মধ্যে আলিফের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। এছাড়া বাকি ৭ জনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত। তাদের সবাইকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ধানমন্ডি থানা পুলিশ তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights