রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে রড মাথায় পড়ে শ্রমিক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় নির্মাণাধীন ভবনের উপর থেকে রড মাথায় পড়ে মো. হেলাল হোসেন (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে রাজধানীর তুরাগ থানাধীন ১২ নং সেক্টর নলভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত হেলাল বরিশাল মনপুরা উপজেলার চরগোলিয়া গ্রামের কৃষক মো. নুরু ইসলামের ছেলে।

মৃতের বড় ভাই বেল্লাল হোসেন বলেন, ঐ ভবনে আমরা দুই ভাই কাজ করি। নির্মাণাধীন ভবনের নিচ থেকে দ্বিতীয় তলার ছাদে রড উঠানোর কাজ করছিলেন হেলাল। সে সময় উপর থেকে একটি রড তার মাথার উপর পরে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল হয়ে পরে বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights