রাজধানীতে পারিবারিক কলহে শিক্ষার্থীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক

রাজধানীর হাজারীবাগে পারিবারিক কলহের জেরে আনিশা ফেরদৌসী (২২) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে হাজারীবাগের ঢালি অফিস সংলগ্ন একটি ভবনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আনিশা এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে কুষ্টিয়ার সেলিম রানার সঙ্গে গোপনে তার বিয়ে হয়। সম্প্রতি স্বামীর পূর্বের বৈবাহিক সম্পর্ক নিয়ে বিরোধের সৃষ্টি হলে মানসিকভাবে ভেঙে পড়েন আনিশা।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আনিশার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights