রাজধানীতে পিস্তল-গুলিসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক

রাজধানীর ডেমরা এলাকায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমড়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ডেমরার নড়াইবাগ কাউয়াটঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শফিকুল ইসলাম অভি ও রাকিব। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম।

তিনি গণমাধ্যমে জানান, খবর আসে নড়াইবাগ কাউয়াটঙ্গীতে কয়েকজন লোক অস্ত্রসহ অবস্থান করছে। পরে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে অস্ত্রসহ অবস্থানকারীরা। এ সময় পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দুইটি মোবাইল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডেমরা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights