রাজধানীতে ফানুস ওড়ানো নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
ঢাকা মহানগর এলাকায় যে কোন প্রকার ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/76) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার রাত ১১টা থেকে আগামীকাল ১৫ আগস্ট শুক্রবার রাত ১২টা পর্যন্ত যেকোন প্রকার ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো।

এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলতে নগরবাসীকে বিশেষ অনুরোধ জানিয়েছে ডিএমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights