রাজধানীতে ‘ফ্রাই বাকেট’র চতুর্থ শোরুম চালু

প্রেস বিজ্ঞপ্তি

দেশের জনপ্রিয় ফাস্টফুড চেইন ‘ফ্রাই বাকেট’ রাজধানীতে আরও একটি শোরুম চালু করেছে। সম্প্রতি রাজধানীর মগবাজারে শহিদ তাজউদ্দীন আহমদ সরণীতে শোরুমটির উদ্বোধন করেন ফ্রাই বাকেটের নির্বাহী পরিচালক অনিমেষ সাহা।

ফ্রাই বাকেটের হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম, হেড অব অপারেশন রাশেদুল আলমসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এটি নিয়ে রাজধানীতে ফ্রাই বাকেটের চারটি শোরুম চালু হলো। মগবাজারের পাশাপাশি উত্তরা, বসুন্ধরা আবাসিক এলাকা ও বনশ্রীতে ফ্রাই বাকেটের শোরুম চালু রয়েছে। ফাস্ট ফুড প্রেমীদের জন্য ফ্রাইড চিকেনসহ বিভিন্ন মজাদার খাবার পরিবেশন করতে ‘ফ্রাই বাকেট’ চালু করে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ।
এ বিষয়ে অনিমেষ সাহা বলেন, আমরা ভোক্তাদের নিকট উন্নতমানের পণ্য ও সেবা সরবরাহে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য ভোক্তাদের ব্যাপক সাড়া পাচ্ছি এবং রাজধানীর বিভিন্ন স্থানে ফ্রাই বাকেটের নতুন শোরুম চালু করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights