রাজধানীতে মুষলধারে বৃষ্টি

অনলাইন ডেস্ক

রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে ঝুম বৃষ্টি হয়েছে। রবিবার রাত ৯টার আগে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টির পাশাপাশি মেঘ ডাকে।

এদিকে দেশের অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে রবিবার ও সোমবার। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা, মাদারীপুর ও মৌলভীবাজারের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিন রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা ছিল। ৩৭ দশমিক সাত ডিগ্রি সেললিয়াস ছিল সেখানে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট ও নিকলিতে ২০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights