রাজধানীতে রিকশাচালককে হত্যায় গ্রেফতার ৬

অনলাইন ডেস্ক

রাজধানীর ওয়ারীতে রিকশাচালক সিজার হোসেনকে পিটিয়ে হত্যা করে রিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছ। ওই ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা ওয়ারী বিভাগ।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানিয়েছেন, রাজধানীর ওয়ারীতে ২৯ এপ্রিল রাতে রিকশাচালক সিজার হোসেনকে (২১) রড দিয়ে পিটিয়ে হত্যা করে রিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা ওয়ারী বিভাগ। সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন হারুন অর রশীদ।

হবিগঞ্জ জেলার মাধবপুর থানা, বরিশাল জেলার কাজিরহাট থানা এলাকার বিভিন্ন জায়গা, ঢাকা ও নারায়নগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ও মূল পরিকল্পনাকারী মো. বায়োজিদব (২২), মো. রাসেল (২৪), হৃদয় হাওলাদার ওরফে সাইদুর (২৩), হুমায়ুন কবির (৩৫), মো. হৃদয় (১৭) ও মো. সেলিম (৩০) নামে ছয়জনকে গ্রেফতার করা হয়।
তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের অবস্থান শনাক্ত করে গ্রেফতারে গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আজহারুল ইসলাম মুকুলের নেতৃত্বে একটি দল কাজ করে।

ডিএমপির গোয়েন্দা প্রধান বলেন, আসামিরা গত ২৯ এপ্রিল রাতে পরিকল্পনা করে ওই রাতে যে রিকশাটিই পাবে সেটিই ছিনিয়ে নেবে। এজন্য ছিনতাইকারী চক্রের সদস্য হৃদয়কে নাজিরা বাজার পাঠিয়ে দেওয়া হয়। হৃদয় সিজারের চালিত অটোরিকশাটি ভাড়ায় ডেকে নিয়ে আসে। রাত সাড়ে ১২টা দিকে কদমতলী থানাধীন শ্যামপুর শিল্প এলাকায় বসে অপেক্ষায় থাকে বায়জিদ, রাসেলরা। রিকশাচালক সিজার হোসেন সেখানে পৌঁছানো মাত্র রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা পেয়ে সিজারকে লোহার রড দিয়ে মাথার পেছনে আঘাত করে হত্যা করে ব্যাটারি চালিত অটোরিকশা ও স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়। ব্যাটারি চালিত অটোরিকশাটি নিয়ে তারা চলে যায় কদমতলী চিটাগং রোডে। সেখানে তারা চক্রের সদস্য সেলিমের কাছে মাত্র ১৭ হাজার টাকায় বিক্রি করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights