রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, দুই কলেজ শিক্ষার্থী আহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর জিগাতলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে মো. আলফাছ সানি অপু (১৯) ও কাজী ইশতেয়াক মুনিম (১৮) নামে দুই কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত দুইজন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী।

জানা যায়, বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মোহাম্মদপুর থানাধীন জিগাতলা নেসক্যাফের ভেতরে কয়েক জন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল। সে সময়ে একই কলেজের ১ম বর্ষের (জুনিয়র) ১০/১৫ জন ছাত্র মিলে ভিকটিমদেরকে অতর্কিত আক্রমণ করে আহত করে। এতে তারা আহত হয়। পরে অন্যান্য সহপাঠীরা তাদেরকে উদ্ধার করে, প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতরা জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights