রাজধানীতে ৬ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতের নাম লিটন মিয়া।এ সময় তার কাছে থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক মিঞা জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে বিমানবন্দর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights