রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তর বাড্ডার সবজিগলি এলাকায় ডিস লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তামিম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত তামিমের বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী থানার মেসেরচর গ্রামে। তামিম ওই এলাকার মো. সোহেল মিয়ার ছেলে।

বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাতটার সময় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

তামিমের সহকর্মী সুজন বলেন, আমি ও তামিম একসঙ্গে স্কাইলিং ডিস কোম্পানিতে চাকরি করি। সন্ধ্যায় ডিস লাইনের কাজ করার সময় পাশের বাসার একটি বিদ্যুতের তারে জড়িয়ে অচেতন হয়ে পড়ে তামিম। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights