রাজধানীর গুলশানে এডিসিকে মারধর, পাঁচজন গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলশানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, হামলাকারীদের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারাও সবাই মোটামুটি ব্যবসায়ী, বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

হামলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। গ্রেপ্তাররা ঘটনার আগে একটি ক্লাব থেকে বের হয়েছিল।
পরে গাড়িতে ধাক্কাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় এডিসি মাহফুজ্জামান সরকার সিভিল ড্রেসে ছিলেন।

এর আগে, গত বুধবার দিবাগত রাতে গুলশান পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর মারধরের শিকার হন এডিসি মাহফুজ্জামান জানা যায়, ডিউটি শেষে বাসায় ফেরার সময় পুলিশ প্লাজার পেছনে কয়েকজনের সঙ্গে তার গাড়ির একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে সেই লোকজন এসে তার ওপর অতর্কিত হামলা করে। তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত করছে ঘটনাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights