রাজধানীর তেজগাঁওয়ে বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

অনলাইন ডেস্ক

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বলেন, আজ সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রোলিং মিল বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন খবরও আমদের কাছে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights