রাজধানীর নবাবপুরে নৌকা বাইচ

অনলাইন ডেস্ক

রাজধানীর নবাবপুরে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ। প্রতিযোগিতার ফাইনাল পর্বে উপস্থিত হয়ে নবাববাড়ির ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আরও অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শুক্রবার (৭ আগস্ট) নবাববাড়ী অ্যাংলিং ও পুকুর পরিচালনা কমিটির আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।

এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইশরাক হোসেন বলেন, ৩৫ বছর পর আয়োজিত আজকের এই নৌকা বাইচ অনুষ্ঠানের ফাইনাল পর্বে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। আজকের এই সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করেছি।

তিনি বলেন, এই ঐতিহ্যকে এগিয়ে নিতে এ ধরনের আরও অনুষ্ঠান, আরও ঐতিহ্যবাহী যেসব প্রোগ্রাম আছে, সেগুলো আয়োজন করুন। আপনাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights