রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১

অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মোকারম হোসাইন রুদ্র (২৫), সাইফুল ইসলাম পাপ্পু (৩০), সানোয়ার (৩০), রহমতুল্লাহ (২০), কাউসার বাঘা ঝন্টু (৩০), রায়হান (২৫), রনি শাহাদাত (৩৮), বাদশা রাজু (২৯), সজীব (২১), ইকবাল মেহেদী (২৭), মনিরুজ্জামান রাকিব (২৫), মারুফ (২২), হোসেন (২৬), সাগর (২১), সাহিল (২২), সোহাগ (২০), আরিফুল ইসলাম (১৯), আরমান (৩৮), সানজু (২৪), সাজ (২৩) ও রস্তুম (৩৫)।

তালেবুর রহমান জানান, গতকাল মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights