রাজধানীর যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না কাল

এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ নদ্দা স্টেশনের এলাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল মঙ্গলবার রাজধানীর কিছু এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না।

আজ সোমবার তিতাস গ্যাস প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (নদ্দা) এলাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা বারিধারা ডিপ্লোমেটিক জোনের রোড নং-১১, ১২, ১৩, ১৪ এলাকা, বারিধারা নিউ ডিওএইচএস এলাকা, জগন্নাথপুর, নদ্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ারসাহারা ও যুক্তরাষ্ট্র দূতাবাসের উত্তর-পূর্ব পাশ থেকে কুড়িল বিশ্বরোড এবং এর আশপাশের এলাকা পর্যন্ত বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights