রাজনৈতিক স্থিতিশীলতা আসলে বিনিয়োগ বাড়বে : গভর্নর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা আসলে বিনিয়োগ বাড়বে। বৃহস্পতিবার বিকালে রাজশাহীর একটি হোটেলে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ষান্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে রাজশাহী অঞ্চলের অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

গভর্নর বলেন, বিদেশিরা আসলে বন্দর ব্যবস্থাপনায় গতি বাড়বে। নির্দিষ্ট সময় বিদেশিরা বন্দর ব্যবস্থাপনা করবে। তারপর মেয়াদ শেষ হলে তারা চলে যাবে।

তিনি বলেন, পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যেখানে আড়াই বিলিয়ন ডলার খরচ হওয়ার কথা সেখানে ১৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। ফলে চাইলেও অতিরিক্ত খরচের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে লাভজনক করা সম্ভব না। একইভাবে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পেও অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights