রাজবাড়ীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

রাজবাড়ী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বিশাল র‌্যালি করেছে জেলা ছাত্রদল। আজ বুধবার বিকাল ৪টার জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মো. শাহিদুল রহমান শাহিনের নেতৃত্বে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি জেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে পান্না চত্ত্বর হয়ে বাজার প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি চত্ত্বরে শেষ হয়। এতে জেলা ও থানা ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। র‌্যালি শেষ শহিদ স্মৃতি চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাজবাড়ীর বিভিন্ন উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights