রাজবাড়ীতে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে জেলা প্রশাসক আবু কায়সার খান খেলার উদ্বোধন করেন।

রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক আবু কায়খার খান বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে জেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম. শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী ছোরাপ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফি বক্তব্য রাখেন।

দুইটি গ্রুপে বিভক্ত হয়ে জেলার ৮টি কলেজের খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। আগামী সোমবার বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights