রাজশাহী ও সিলেটে হাতপাখার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা

অনলাইন ডেস্ক
রাজশাহী ও সিলেটে হাতপাখা প্রতীকের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সেইসঙ্গে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে দলটি।

এ ছাড়া আগামী শুক্রবার সারাদেশে দলটির বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টার দিকে সংবাদ সম্মেলন করে ফলাফল বর্জনের ওই ঘোষণা দেন বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের বড় ভাই রেজাউল করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights