রাজশাহী জেলা জামায়াতের সম্ভাব্য রুকন প্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী জেলা জামায়াতের সম্ভাব্য রুকন প্রার্থী ও শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে জেলা সেক্রেটারি গোলাম মুর্তজার পরিচালনায় ও জেলা আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।

নির্ধারিত বিষয়ের উপর দরস প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আবুল হাশেম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মইনুল হোসেন ও মাও. আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, জামায়াত একটি আদর্শিক সংগঠন। এ সংগঠন সব পর্যায়ে নৈতিক ও আদর্শবান কর্মী তৈরির জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে। এর অংশ হিসেবে সংগঠন বাছাইকৃত কর্মীদের জ্ঞানকে অধিক সম্প্রসারণের জন্য শিক্ষাশিবির আয়োজন করে থাকে।

সভাপতির বক্তব্যে জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক বলেন, ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম ব্যতীত দুনিয়ায় প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। নিজেকে পরিবার ও সমাজের মাঝে উত্তম মানুষ হিসাবে উপস্থাপন করতে হবে। এ ছাড়া সব মানুষের কল্যাণে আপনাদের কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights