রাজশাহীতে জামায়াত-শিবিরের হামলায় ৪ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী নগরীর সপুরা এলাকায় পুলিশের টহল গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এতে চার পুলিশ আহত হয়েছেন। তফসিল ঘোষণার পর বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঝটিকা মিছিল বের করে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে ‍রাজশাহী মুক্তিযোদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে ঝটিকা মিছিল বের করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। মিছিল নিয়ে তারা পানি উন্নয়ন বোর্ডের পাশের রাস্তা দিয়ে সপুরার দিকে যায়। অপরদিক থেকে বোয়ালিয়া থানার উপশহর ফাঁড়ির একটি টহল পিকআপ আসছিল। এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের গাড়ি দেখে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

এ সময় ইটের আঘাতে ৪ পুলিশ আহত হন। ওই পিকাআপে ছয়জন পুলিশ ছিলেন।
খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। এর আগে জামায়াত-শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে আহত চার পুলিশ সদস্যকে হাসপাতালে পাঠানো হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ইটের আঘাতে চার পুলিশ আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights